শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আবারও স্থগিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

চুয়াল্লিশতম বিসিএসের মৌখিক পরীক্ষা আবারও স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার (২৫শে আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এসব পরীক্ষার নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার জেরে কারফিউ জারি হলে ৪৪তম বিসিএসের সাধারণ ক্যাডারের মৌখিক পরীক্ষা স্থগিত হয়। এসব পরীক্ষা ১লা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৯শে সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তার এক সপ্তাহ আগে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

আরও পড়ুন: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

২০২১ সালের ৩০শে নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরে ২০২২ সালের ২৭শে মে দেশের আটটি বিভাগীয় শহরে প্রিলিমিনারি পরীক্ষা হয়। তাতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন।

এই বিসিএসের মাধ্যমে ২৫টি ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে।

তার মধ্যে সাধারণ ক্যাডারে ৪৪৯ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন, সাধারণ কলেজের জন্য সাধারণ শিক্ষায় ৪০১ জন, শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য সাধারণ শিক্ষায় ২০ জন ও কারিগরি শিক্ষায় ৩৫৫ জন নিয়োগের কথা রয়েছে।

এসি/কেবি

৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250