রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কবে? যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ প্রার্থী এখন অপেক্ষায় মৌখিক পরীক্ষার। তবে আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট। নির্বাচন উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন সরকারি কর্মচারীরা। তাই নির্বাচনের আগে প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা হবে কি না তা নিয়ে উত্তীর্ণ প্রার্থীদের মনে প্রশ্ন জেগেছে।

এদিকে প্রথামিক শিক্ষা অধিদপ্তর বলছে, আলোচনার মাধ্যমে সময় নির্ধারণ করা হবে। সময়-সূচি নির্ধারণ হলে তারা ওয়েবসাইটে প্রকাশ করবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, মৌখিক পরীক্ষা কবে শুরু করা হবে সে বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে জেলা প্রশাসকদের (ডিসি) মতামত নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা (ডিসি) ব্যস্ত সময় পার করছেন।

নির্বাচনের আগে পরীক্ষার অনুমতি মিলবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। তবুও ডিসিদের মতামত নিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

অধিদপ্তরের পরিচালক (পলিসি এবং অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান গণমাধ্যমকে জানিয়েছেন ‘মৌখিক পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তারিখ চূড়ান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’

গতকাল বুধবার (২১শে জানুয়ারি) প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) শর্তসাপেক্ষে সর্বমোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। 

জে.এস/

প্রথামিক শিক্ষা অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250