শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

প্রবাসীর সন্তানকে শিক্ষাবৃত্তি দেবে সরকার, যেভাবে আবেদন করবেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি দেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এজন্য আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে।

বৃত্তি পাবেন যারা

২০২৩ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত এবং ২০২২ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/মেডিকেলে (১ম সেমিস্টার/বর্ষে) পড়াশোনা করছে, তারা অনলাইনে আবেদন করতে পারবেন।

শর্ত

১. বিএমইটির ডাটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তান। 

২. ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন—এমন মৃত প্রবাসী কর্মীর সন্তান।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর ট্রাস্ট থেকে শিক্ষা সহায়তা পাবেন শিক্ষার্থীরা

শিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ

এসএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুই বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরতদের জন্য চার বছর এবং এইচএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের জন্য (১ম সেমিস্টার/বর্ষে) ৪ বছর ও মেডিকেলের জন্য পাঁচ বছর বৃত্তি দেওয়া হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর সেশন বিবেচনায় আনা হবে না।

আবেদনের প্রক্রিয়া 

সব শিক্ষার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষার্থীর মুঠোফোন নম্বর এবং তার মা/বাবা/অভিভাবকের মুঠোফোন নম্বর অবশ্যই আবেদনে উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা : ৩১ জানুয়ারি পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।

আবেদন করুন: http://stipen.wewb.gov.bd/stipend/#/

এইচআ/ আই. কে. জে/ 

প্রবাসী শিক্ষাবৃত্তি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250