বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে চাই: ফ্রান্সের রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৭ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি ম্যাসদুপুই। বৃহস্পতিবার (পহেলা ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার দফতরে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মেরি ম্যাসদুপুই।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে দুদেশের মধ্যে সহযোগিতা ও অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে চাই।

ফ্রান্স থেকে এয়ারবাস ক্রয় নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমাদের এজেন্ডায় এমন কোনো আলোচনা ছিল না।অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।

আরো পড়ুন: বাংলাদেশের ভূমিকায় আমরা সন্তুষ্ট : প্যালেস্টাইন রাষ্ট্রদূত

কোন কোন খাতে এ সংস্কারের বিষয়টি বলা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, শ্রমবাজার ও বিনিয়োগ কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। যাতে ইউরোপের বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়। যে কারণে বাংলাদেশের অনেক ক্ষেত্রে সংস্কারের দরকার আছে।

বৈঠককালে ফ্রান্সের রাষ্ট্রদূতকে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। বর্তমানে যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে সেক্ষেত্রে ফ্রান্সের সহায়তা চায় বাংলাদেশ। কোন কোন খাতে একসঙ্গে কাজ করা যায় সেটি নিয়ে আরো আলোচনা হতে পারে। 

এইচআ/ আই.কে.জে/ 

সহযোগিতা অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশ-ফ্রান্স মেরি ম্যাসদুপুই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250