বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

ঈদের ছুটি শুরু কাল, বৃহস্পতিবার দুপুরেই অফিস ফাঁকা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

পবিত্র রোজার ঈদের টানা নয় দিনের সরকারি ছুটি আগামীকাল শুক্রবার (২৮শে মার্চ) থেকে শুরু হবে। এবার টানা নয় দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। আর এ ছুটির আমেজ আজ বৃহস্পতিবার (২৭শে মার্চ) থেকেই শুরু হয়েছে। অফিস টাইম শেষ না হতেই দুপুরের মধ্যেই সচিবালয় প্রায় ফাঁকা হয়ে যায়।

গত বছরের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ঈদের ছুটি ৩ দিন থেকে বাড়িয়ে ৫ দিন করেছে।

সেই হিসাবে ২৯শে, ৩০শে ও ৩১শে মার্চ এবং ১লা ও ২রা এপ্রিল ঈদের ছুটি নির্ধারিত ছিল। ২৯শে এপ্রিল থেকে ছুটি শুরুর আগে ২৮শে এপ্রিল শুক্রবারের সাপ্তাহিক ছুটি।

ঈদের ছুটি শেষে ৩রা এপ্রিল অফিস খোলার কথা থাকলেও সরকার ওই দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। আর ৪ঠা ও ৫ই এপ্রিল শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এ বছর ২৮শে মার্চ থেকে ৫ই এপ্রিল পর্যন্ত টানা নয় দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।

ঈদের আগে আজ বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। রোজার মধ্যে বিকেল সাড়ে ৩টায় অফিস ছুটি হলেও দুপুরের পর থেকেই সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অনেককে বাড়ির পথ ধরতে দেখা যায়। ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলে অনেকে আগে অফিস থেকে বেরিয়ে যান।

এইচ.এস/

ঈদের ছুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250