শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

ইরানে সরকার পতন ইসরায়েলি হামলার উদ্দেশ্য নয়, হলে ভালো হয়: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ২০শে জুন ২০২৫

#

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বৃহস্পতিবার (১৯শে জুন) বলেছেন, ইরানে নেতৃত্ব পরিবর্তন বা সরকারের পতন ইসরায়েলের হামলার উদ্দেশ্য নয়। তবে সেটি একটি সম্ভাব্য পরিণতি হতে পারে, অর্থাৎ, ইরানে সরকার পরিবর্তন হলে মন্দ হয় না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলের কান পাবলিক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘এ সরকারের পরিবর্তন বা পতনের বিষয়টি আগে সবকিছু ছাড়িয়ে ইরানি জনগণের ব্যাপার। এর কোনো বিকল্প নেই। আর এ কারণেই আমি এটি আমাদের লক্ষ্য হিসেবে উপস্থাপন করিনি। এটি একটি ফল হতে পারে, কিন্তু এটা আমাদের ঘোষিত বা আনুষ্ঠানিক কোনো লক্ষ্য নয়।’

নেতানিয়াহু বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলায় অংশ নেন বা না নেন, তার তোয়াক্কা না করেই ইসরায়েলের ক্ষমতা রয়েছে ইরানের সব পারমাণবিক স্থাপনা ধ্বংস করার। 

নেতানিয়াহু এ কথা এমন এক সময়ে বললেন, যখন হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন তিনি এতে যুক্ত হবেন কী না।

বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250