বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

সংসার চলে ৪ স্ত্রী ও ২ প্রেমিকার টাকায়, খুঁজছেন নতুন স্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাপানের হোক্কাইডোর বাসিন্দা রিউতা ওয়াতানাবে। ৩৬ বছর বয়সী এই যুবক বিয়ে করেছেন চারটি, আছে দুইজন প্রেমিকাও। তাদের টাকাতেই চলে সংসার। তবুও খুঁজছেন নতুন বউ। কারণ তিনি ‘গড অব ম্যারেজ’ বা বিয়ের দেবতা হতে চান। এটাই তার লক্ষ্য বা উদ্দেশ্য। হংকংভিত্তিক সংবাদমাধ্যমের  প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, রিউতা হোক্কাইডোর উত্তর প্রিফেকচারে বাস করেন। তিনি গত কয়েক বছর ধরে কোনো চাকরি করেন না। স্ত্রী ও গার্লফ্রেন্ডদের পাওয়া বেতন দিয়ে সংসার চলে তার। 

জাপানের শুয়েশা অনলাইনের খবরে বলা হয়েছে, ইতোমধ্যে ১০ সন্তানের বাবা রিউতা। চাকরি না করলেও রান্না, সন্তানের দেখাশোনা ও গৃহস্থালির কাজ করেন তিনি।

সংসার চালাতে রিউতার মাসিক খরচ হয় বাংলাদেশি মুদ্রায় ৭ লাখের বেশি টাকা। এসব খরচ দেন তার চার স্ত্রী ও দুই প্রেমিকা। 

ছয় বছর আগে গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ায় হতাশায় মগ্ন রিউতা 'ত্রাণসংস্থায়' থাকতেন। এ নিয়ে রিউতা বলেন, এই ঘটনার পর থেকে তিনি বিভিন্ন ডেটিং অ্যাপে নারীদের সঙ্গে কথা বলা শুরু করেন।  

আরও পড়ুন: মিশরের কালো মরুভূমিতে বেড়াতে যাবেন কি?

চলতি বছরের শুরুর দিকে জাপানের এক টিভি শো'তে তিনি বলেন, আমি শুধু নারীদের ভালোবাসি। যতক্ষণ আমরা একে অপরকে সমানভাবে ভালোবাসি, ততক্ষণ কোনো সমস্যা হবে না।

রিউতা জানান, তার প্রত্যেক স্ত্রীর আলাদা রুম আছে এবং প্রতিরাতে তিনি তার স্ত্রীদের সময় দেন। তিনি দাবি করেছেন, প্রতি সপ্তাহে তিনি ২৮ বারের বেশি শারীরিক সম্পর্কে লিপ্ত হন। স্ত্রীরা একে অপরের প্রতি কোনো হিংসা না করে বরং ভালো বন্ধু হিসেবে রয়েছে। 

রিউতা জানান, তিনি জাপানে সবচেয়ে বেশি সন্তানের বাবা হওয়ার রেকর্ড ভাঙতে চান। তিনি বলেন, আমি ৫৪ সন্তানের বাবা হতে চাই যেন আমার নাম ইতিহাসে লেখা থাকে। আমি এখনো নতুন বউ খুঁজছি। 

সূত্র: চায়না মর্নিং পোস্ট

এসি/কেবি


প্রেমিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250