শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু সোমবার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ৯ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

১৭ই জুন পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবারও ঈদের পরে বিশেষ ব্যবস্থায় ৫ দিনের ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করবে রেলওয়ে। 

ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এই ফিরতি ট্রেন যাত্রার টিকিট বিক্রি শুরু হবে সোমবার (১০ই জুন) থেকে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এই তথ্য জানা যায়। 

আরো পড়ুন: ঈদযাত্রায় চলছে ১৫ই জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

কর্ম পরিকল্পনায় বলা হয়, ১০ই জুন থেকে ফিরতি যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন দুপুর ২টায় বিক্রি করা হবে।

আরও বলা হয়, ঈদের পরে আন্তঃনগর ট্রেনের ২০শে জুনের আসন বিক্রি হবে ১০ই জুন; ২১শে জুনের আসন বিক্রি হবে ১১ই জুন; ২২শে জুনের আসন বিক্রি হবে ১২ই জুন; ২৩শে জুনের আসন বিক্রি হবে ১৩ই জুন এবং ২৪শে জুনের আসন বিক্রি হবে ১৪ই জুন। 

এইচআ/  

বাংলাদেশ রেলওয়ে ঈদের টিকিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250