রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটারের ভারতে শ্লীলতাহানি প্রসঙ্গে যা জানা গেল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতে চলমান নারীদের ওয়ানডে বিশ্বকাপে দারুণ খেলছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত টুর্নামেন্টে তারা অপরাজিত। মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের সঙ্গে ঘটে গেছে শ্লীলতাহানির ঘটনা। তা গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত। খবর এনডিটিভির।

অস্ট্রেলিয়া দল এখন অবস্থান করছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে। এই শহরেই অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ঘটনার প্রেক্ষিতে সিএ আজ শনিবার (২৫শে অক্টোবর) এক বিবৃতিতে বলেছে, ‘অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার ইন্দোরে এক ক্যাফেতে হাঁটছিলেন। তখন দুই মোটরসাইকেল আরোহী অশালীনভাবে স্পর্শ করেছিলেন তাদের। দলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা পুলিশের কাছে অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।’

ভারতের সংবাদমাধ্যমগুলোতেও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের শ্লীলতাহানির ঘটনা নিয়ে চলছে আলাপ-আলোচনা। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে জানা গেছে, অস্ট্রেলিয়া দলের সিকিউরিটি ম্যানেজার ইন্দোরের এমআইজি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন পরশু সন্ধ্যায়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এফআইআর দায়ের করেছে ও আকিল নামে অভিযুক্ত এক বাইক আরোহীকে গ্রেপ্তার করেছে।

এসআই নিধি রঘুবংশী জানিয়েছেন, দুই ক্রিকেটার টিম হোটেল থেকে বের হয়ে একটা ক্যাফের দিকে যাচ্ছিলেন। তখনই এক মোটরসাইকেল আরোহী তাদের অনুসরণ করতে থাকেন।

শ্লীলতাহানির শিকার দুই নারী ক্রিকেটার ড্যানি সিমন্সের সঙ্গে যোগাযোগ করেন। সিমন্স এরপর স্থানীয় নিরাপত্তাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে গাড়ির ব্যবস্থা করেছেন। তথ্য পেয়ে পুলিশের সহকারী কমিশনার হিমানি মিশ্র দুই ক্রিকেটারের সঙ্গে দেখা করেছেন। 

এরপর তাদের বক্তব্য রেকর্ড করে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৭৪ ও ৭৮ ধারার অধীনে এমআইজি পুলিশ স্টেশনে এফআইআর করেছেন হিমানি। ৭৪ ধারা মেয়েদের জবরদস্তি করার জন্য ও ৭৮ ধারা উত্যক্ত করার দায়ে এফআইআর করা হয়েছে।

শ্লীলতাহানির আগে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা আরও এক ঝামেলায় পড়েছিলেন। তাদের হোটেলে ইঁদুরের উৎপাতের ঘটনাও ঘটেছিল। শাখাপত্তনমের একটি হোটেলে রাতের খাবার খাচ্ছিলেন অজি ক্রিকেটাররা। এ সময় ডাইনিং রুমে ইঁদুর হানা দিলে ভয় পেয়ে গিয়েছিলেন ক্রিকেটাররা।

ইন্দোরে আজ দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া দুই দলই নারী বিশ্বকাপ ক্রিকেটে লিগ পর্বের শেষ ম্যাচ খেলছে। টস হেরে আগে ব্যাটিং পাওয়া দক্ষিণ আফ্রিকা ৯ ওভারে ১ উইকেটে ৪২ রান করেছে। দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করেছে।

জে.এস/

অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250