বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

প্রাথমিক শিক্ষক নিয়োগ

প্রথম ধাপের চূড়ান্ত ফল হতে পারে আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৪ পূর্বাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) প্রকাশ হতে পারে। গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথম ধাপে ১৮টি জেলায় এমসিকিউ ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। সেসব জেলার মৌখিক পরীক্ষার ফল আমাদের কাছে এসেছে। ইতোমধ্যে ফল তৈরি করে সেটি প্রকাশের সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে।

আরো পড়ুন: প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ হবে

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ মঙ্গলবার সকালে বলেন, প্রথম ধাপের চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ হয়েছে। এখন শেষ সময় যাচাই-বাছাই চলছে। আশা করছি, মঙ্গলবার এ ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারব।

গত ৮ই ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন ১৮ জেলায় লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। ৫৩৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত ৩১শে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

এইচআ/ 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত ফল প্রাথমিক শিক্ষক নিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250