বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

সব হিন্দু শরণার্থী ভারতীয় নাগরিকত্ব পাবে : অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪১ পূর্বাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিএএ ইস্যুতে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের আশ্রয় দিতে চাইছেন না। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন শরণার্থীদের নাগরিকত্ব দিতে চাইছেন না। আমি কথা দিচ্ছি সব হিন্দু শরণার্থী নাগরিকত্ব পাবে।

লোকসভা ভোটের প্রচারে মঙ্গলবার (২৩শে এপ্রিল) তৃতীয় দফায় পশ্চিমবঙ্গে গিয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন মালদা ও উত্তর দিনাজপুরে ভোট চাইতে গেলে তিনি একথা বলেন। 

রাজ্যের মানুষ কেন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা ভোগ করতে পারছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোদিজি গরিব মানুষের জন্য কাজ করেছেন। ১২ কোটির বেশি শৌচালয় বানানো হয়েছে। ৪ কোটির বেশি মানুষ নিজের বাড়ি পেয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় প্রকল্প এখানে আসতে দেন না।

আরো পড়ুন: বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

অমিত শাহ বলেন, এই যে কাটমানির দুর্নীতি চলছে, বিজেপি এলে বন্ধ হয়ে যাবে। তিনি আরও বলেন, তৃণমূলের এক মন্ত্রীর বাড়ি থেকে ৫১ কোটি টাকা পাওয়া গেছে। তৃণমূলের যে নেতারা দশ বছর আগে ঝুপড়িতে থাকত, সাইকেলে ঘুরত, তাদের এখন চারতলা বাড়ি।

ভোটের প্রচারে এসে ফের একবার টার্গেটের কথা শোনা গেল তার গলায়। পশ্চিমবঙ্গে এবার বিজেপির লক্ষ্যমাত্রা ৪২টি সিটের মধ্যে ৩০টির বেশি সিট জয় বলে উল্লেখ করেন তিনি। শেষে বাংলার মানুষের কাছে চান ভোটের প্রতিশ্রুতি।

এইচআ/ আই.কে.জে/   

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দু শরণার্থী ভারতীয় নাগরিকত্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250