রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

বেতন বাড়ল নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার অনুষ্ঠিত বোর্ডের পরিচালকদের সভায় নারী ক্রিকেটারদের মাসিক বেতন সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।

নতুন এই বেতন কাঠামোতে, ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ১ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করা হয়েছে। এর পাশাপাশি অধিনায়কের জন্য মাসিক ৩০ হাজার এবং সহ-অধিনায়কের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত ভাতা প্রদানের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা করা হয়েছে। ‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়রা আগে ৭০ হাজার টাকা পেতেন, এখন থেকে পাবেন ৯৫ হাজার। আর ‘ডি’ ক্যাটাগরিতে বেতন বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার টাকা, যা আগে ছিল ৬০ হাজার।

এই নতুন বেতন কাঠামো চলতি বছরের ১লা জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। বোর্ডের চুক্তির বাইরে থাকা কোনো ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পেলে তারা প্রতি মাসে ৬০ হাজার টাকা করে বেতন পাবেন।

নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার। ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার।

জে.এস/

বিসিবি নারী ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250