রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার *** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি

এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না : মিথিলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সদ্য থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়া মিস ইউনিভার্সের মূল মঞ্চে অংশ নিয়ে ১৯ দিন পর গতকাল মঙ্গলবার (২৫শে নভেম্বর) বিকেলে দেশে ফিরেছেন তানজিয়া জামান মিথিলা। 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি একটু সরাসরি কথাগুলো বলছি, এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না, সেরা ৩০ চূড়ান্ত। এর থেকে বেশি ওরা দেবে না। বিজয়ী হতে হলে অনেক কাজ করতে হবে।'

এরপর তিনি বলেন, যারা সেরা ৩০-এ গিয়েছে আমি দেখেছি প্রত্যেকেই মিস ইউনিভার্স-এর মুকুট পাওয়ার যোগ্য। আর বাংলাদেশ থেকে এই প্রথম কেউ এত বড় মঞ্চে পজিশন পেল। আমি মনে করি, এটা আমাদের কাছে জয়ের মতো আনন্দের। আমি বাংলাদেশের জন্য রেভুলেশন এনেছি।

দেশের মানুষ অনেক সাপোর্ট করেছেন, তারা ভোট দিয়েছে এজন্য তাদের কৃতজ্ঞতা জানাই। আগামীতে যারা এই মঞ্চে বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করবে আমি তাদের যে কোনো ধরনের হেল্প লাগলে করব।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর মিথিলাকে বিকিনি পরা অবস্থায় দেখে অনেকে বাংলাদেশ থেকে তার কড়া সমালোচনা করেন।

এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘ক্লোজ ডোর ইন্টারভিউ, ইভিনিং গাউন, ন্যাশনাল কস্টিউম, সুইম স্যুট ওয়ার এই চারটি জিনিসের ওপর মার্কিং করা হয়। এগুলো যদি কেউ ঠিকমতো করতে না পারে তাহলে সে সেরা ৩০ কিংবা টপ পজিশনে যেতে পারবে না। আমি সেরা ৩০ হয়েছি, এটাও পারতাম না যদি সুইম স্যুট ওয়ার না করতাম। বিকিনি বাংলাদেশ থেকে আমি প্রথম পরিনি, আগেও অনেকে পরেছে। আমি কোনোভাবে আমার দেশকে ছোট করিনি।’

নানা বিতর্কের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘মিস ইউনিভার্স ২০২৫’। এবারের আসরে বিজয়ী হন ম্যাক্সিকোর ফাতিমা বোশ, প্রথম রানারআপ হয়েছেন মিস থাইল্যান্ড প্রবিনার সিং।

জে.এস/

তানজিয়া জামান মিথিলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

‘অগণতান্ত্রিক নির্বাচনের’ ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250