রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার

ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি নিশ্চিত করেছেন, ইসলামাবাদে আত্মঘাতী হামলার মাস্টারমাইন্ড বা মূল পরিকল্পনাকারী বর্তমানে পাকিস্তানের হেফাজতে। গতকাল শনিবার (৭ই ফেব্রুয়ারি) তিনি বলেছেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন দায়েশের সঙ্গে যুক্ত ওই ব্যক্তির সঙ্গে হামলার সহায়তাকারীদেরও গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তিনি অভিযোগ করেন, এই মাস্টারমাইন্ডের সঙ্গে ভারতের যোগাযোগ আছে। খবর জিও নিউজের।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন—হামলার পরপরই খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ার ও নওশেরা এলাকায় অভিযান চালিয়ে হামলার মূল পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের আটক করা হয়।

গত শুক্রবার ইসলামাবাদের এক ইমামবাড়ায় নামাজ চলাকালে ভয়াবহ এই হামলা ঘটে। এতে অন্তত ৩৩ জন নিহত হন। আহত হন আরও অনেকে। ফেডারেল রাজধানী ইসলামাবাদের তারলাই এলাকায় অবস্থিত ওই ইমামবাড়ার প্রবেশপথে হামলাকারী প্রথমে গুলি চালায়। এরপর সে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

সংবাদ সম্মেলনে মোহসিন নকভি বলেন, তিনি আবারও স্পষ্টভাবে জানাতে চান, ‘এসব সন্ত্রাসী গোষ্ঠীর পুরো অর্থায়ন ভারত থেকে করা হচ্ছে।’ তিনি আরও বলেন, তাদের সব লক্ষ্যও ভারত থেকেই ঠিক করে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, খাইবার পাখতুনখাওয়া কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট বা সিটিডি হামলার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় সিটিডি ও অন্যান্য সংস্থা একসঙ্গে দলগতভাবে কাজ করেছে।

এই অভিযানের সময় খাইবার পাখতুনখাওয়া পুলিশের এক সদস্য নিহত হন। আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলেও জানান তিনি। 

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলাকারীকে কীভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং কীভাবে তাকে এখানে আনা হয়েছে, সে বিষয়ে তাদের কাছে প্রমাণ রয়েছে। পরিকল্পনা ও প্রশিক্ষণ আফগানিস্তানে সম্পন্ন করা হয়েছিল।

মোহসিন নকভি অভিযোগ করেন, ভারত দায়েশসহ বিভিন্ন সন্ত্রাসী নেটওয়ার্কে অর্থায়ন করছে। তিনি বলেন, আগে একজন জঙ্গিকে ৫০০ ডলার দেওয়া হতো। এখন তা বাড়িয়ে ১ হাজার ৫০০ ডলার করা হয়েছে।

তার দাবি, মে মাসে পরাজয়ের মুখে পড়ার পর ভারত তার সন্ত্রাসী বাজেট তিন গুণ বাড়িয়েছে। তবে তিনি বলেন, সন্ত্রাসীরা তাদের বাজেট দশ গুণ বাড়ালেও পাকিস্তান সন্ত্রাসবাদ দমন করবে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পাকিস্তানকে সব জঙ্গির ক্ষেত্রে একই নীতি অনুসরণ করতে হবে। তিনি বলেন, ‘শত্রু মানেই শত্রু। পাকিস্তানের বিরুদ্ধে যারা লড়ছে, তাদের আলাদা করে দেখার সুযোগ নেই। বিশ্ব যদি এখনই আওয়াজ না তোলে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে।’

তিনি আরও জানান, সন্ত্রাসীরা যেসব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করছে, সেগুলো বন্ধ করতে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে জানানো হয়েছে। যদি তারা ব্যবস্থা না নেয়, তাহলে অন্য বিকল্প পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

জঙ্গি হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250