বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১ হাজার ৫৪৯ জনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা। বুধবার (১৪ই ফেব্রুয়ারি) সকাল ১০টার পর গণভবনে তাদের সঙ্গে বসেন প্রধানমন্ত্রী। 

এরপর সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করতে দুপুরে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন  শেখ হাসিনা।

আরো পড়ুন: তাপমাত্রা বাড়লেও তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

প্রসঙ্গত, গত ৬-৮ই ফেব্রুয়ারি সংরক্ষিত আসনে মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ। তিন দিনে মোট ১ হাজার ৫৪৯ ফরম বিক্রি করেছে দলটি। যা থেকে আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

দলীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। একেকটি রাজনৈতিক দল ছয়টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পান। এ হিসেবে নিজেদের এবং স্বতন্ত্রদের সমর্থন পাওয়ায় আওয়ামী লীগ পাবে মোট ৪৮ আসন।

এইচআ/ আই. কে. জে/ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংরক্ষিত আসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250