শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

চুম্বনের দৃশ্যে কাট বলার পরও থামেননি অভিনেতা, কান্নায় ভেঙে পড়েন নায়িকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিনোদ খান্নার ক্যারিয়ারে বিতর্কের অভাব নেই। বিশেষ করে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে বেশ কয়েকবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন তিনি, যা নিয়ে সেই সময়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। যেমন ‘দয়াবান’ সিনেমায় মাধুরী দীক্ষিতের সঙ্গে চুম্বনের দৃশ্যে তার বাড়াবাড়ি নিয়ে অনেক কথা হয়েছে। তবে কেবল ‘দয়াবান’ই নয়, আরও একটি সিনেমায় বিনোদ খান্নার নিয়ন্ত্রণ হারানো নিয়ে বিতর্ক হয়েছিল। সেটা হলো, মহেশ ভাটের অসমাপ্ত ছবি ‘প্রেম ধর্ম’। যেখানে বিনোদ খান্নার বিপরীতে অভিনয় করেন ডিম্পল কাপাডিয়া।

দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর ‘প্রেম ধর্ম’-এর মাধ্যমে মূলধারার ছবিতে ফিরছিলেন বিনোদ খান্না। ডিম্পল কাপাডিয়া তখনো ১৯৮৩ সালে সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে ছিলেন। ছবির একটি দৃশ্যে দেখানোর কথা ছিল, বিনোদ ডিম্পলকে চুম্বন ও আলিঙ্গন করবেন, তারপর ঘুমিয়ে পড়বেন। খবর ইন্ডিয়াডটকমের।

শুটিংয়ের দিন ক্লান্তি ও ব্যস্ততার কারণে বিনোদ খান্না সেটে পৌঁছান দেরিতে, বেশ অবসন্ন দেখাচ্ছিল তাকে। ম্লান আলোয় তৈরি করা হয়েছিল রোমান্টিক আবহ। মহেশ শট শুরু করার নির্দেশ দিলেন। বিনোদ চিত্রনাট্য অনুযায়ী ডিম্পলকে চুম্বন ও জড়িয়ে ধরলেন। কিন্তু পরিচালকের মনে হলো, দৃশ্যে আরও আবেগ চাই। তিনি বললেন, ‘আরেকটা টেক নেওয়া যাক।’

দ্বিতীয়বার শট শুরু হতেই বিনোদ আবার চুম্বন শুরু করলেন। কিন্তু ‘কাট’ বলার পরও থামলেন না। পরিচালক থামতে বললেও তিনি ডিম্পলকে আঁকড়ে ধরে চুম্বন চালিয়ে যান, যেন নির্দেশ তার কানে পৌঁছায়নি।

ঘটনায় আতঙ্কিত ডিম্পল চিৎকার করে সাহায্য চান। এক সূত্র জানায়, ‘তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে সরাসরি মেকআপ রুমে ছুটে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছেন।’ পরে মহেশ ভাট ও বিনোদ খান্না দুজনেই ক্ষমা চান।

বলিউড অভিনেতা বিনোদ খান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250