বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

সাফ চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদ খোলা বাস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৪

#

ছবি - সংগৃহীত

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। বুধবার (৩০শে অক্টোবর) ফাইনালে কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারায় সাবিনা খাতুনের দল। সাফের শিরোপা নিয়ে আজ (বৃহস্পতিবার) দেশে ফিরবেন ফুটবলাররা।

বাংলাদেশ সময় দুপুর সোয়া দুইটায় ঢাকায় পৌঁছানোর কথা দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের। আর তাদের বরণ করতে প্রস্তুত ছাদ খোলা বাস। কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে কিছুক্ষণ পর বিমানবন্দরের উদ্দেশে রওনা হবে বাসটি। সাফ চ্যাম্পিয়নরা ছাদ খোলা বাসে করেই বাফুফে ভবনে পৌঁছাবেন।

বিআরটিসি বাসের দুই পাশে চ্যাম্পিয়ন দলের ছবি সেঁটে দেওয়া হয়েছে। দুই পাশে দুই টুর্নামেন্ট সেরার ছবি। বাম পাশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও ডান পাশে সেরা গোলরক্ষক রূপনা চাকমার ট্রফি নেওয়ার মুহূর্ত।

বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, 'আমাদের ছাদ খোলা বাসটি আগের বানানো। আগে চারটি গাড়ির মধ্যে একটি গাড়ি আজকে সাফ বিজয়ীদের আনতে যাবে। বাফুফে আমাদেরকে বলামাত্র আমরা গাড়িটি ধুয়ে মুছে পরিষ্কার করেছি। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকগুলো শুধু গাড়িতে স্টিকার লাগিয়েছে। এখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের লোক আছে, বাফুফের লোকজন আছে। গাড়িটি আন্তর্জাতিক বাস ডিপোতে প্রস্তুত আছে।'

এর আগে ২০২২ সালে এই নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ জিতেছিল বাংলার মেয়েরা। সেবার প্রথম ছাদ খোলা বাসে করে তাদের বরণ করা হয়েছিল।  

আই.কে.জে/

ছাদ খোলা বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250