শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

‘স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক না’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বর্তমানে আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে বিনোদন জগতে নানা গুঞ্জন চলছে, বিশেষত তার ব্যক্তিগত জীবন এবং বিদেশ যাত্রা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। এসব নিয়ে এবার সরাসরি মুখ খুললেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বুবলী। সেখানে তিনি তার ব্যক্তিগত জীবন ও চলমান গুঞ্জন সম্পর্কে মন্তব্য করেন। বুবলী জানান, ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য উপযুক্ত সময় এবং পরিবেশের প্রয়োজন।

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে তিনি বলেন, ‘এগুলো খুবই ব্যক্তিগত বিষয়, তাই যখন আমি এসব নিয়ে কথা বলব, তখন সবার সম্মান রেখে এবং সুষ্ঠু পরিবেশে কথা বলব। আমি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই এবং আশা করি সবাই বাংলাদেশকে নিরাপদ রাখতে সঠিক ভূমিকা রাখবেন।’

আসন্ন ভালোবাসা দিবস নিয়ে বুবলী বলেন, ‘ভ্যালেন্টাইন দিবস আমার কাছে মানে হল আমার প্রিয় মানুষগুলো। আমি প্রতিদিনকেই ভালোবাসা দিবসের মতো কাটাতে চাই সবার ভালোবাসার মাঝে। তবে স্পেশাল কিছু পরিকল্পনা থাকবে। আমার দর্শক, পরিবার এবং ভক্তদের ভালোবাসা সবসময়ই আমার পাশে রয়েছে।’

সাম্প্রতিক সময়ে শাকিব খানের নাম জড়িয়ে বুবলীর বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন করা হলে, বুবলী বলেন, ‘সাংবাদিক ভাই-বোনেরা, আপনাদের সম্মান রেখে বলছি, সবকিছুর একটা সময় নির্ধারিত থাকে। আজ আমরা একটি অনুষ্ঠানে এসেছি, তাই এসব স্পর্শকাতর বিষয় এখানে আলোচনা করা ঠিক হবে না।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকরা নানা বিষয় নিয়ে খবর তৈরি করবেন, দর্শকদের জানার আগ্রহ থাকবে—এটা তো নতুন কিছু নয়। তবে আমি বলতে চাই, সবাই যদি একে অপরকে সম্মান জানিয়ে কাজ করে, তবে শিল্পী বা শিল্পীদের সঠিকভাবে উপস্থাপন করা সম্ভব।’

জে.এস/

চিত্রনায়িকা শবনম বুবলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250