বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

টানা ১০ দিন ছুটি শেষে অফিস খুলছে কাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৭ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটির পর আগামীকাল রোববার (১৫ই জুন) খুলছে সরকারি অফিস। ৫ই জুন শুরু হয়েছিল এ ছুটি। ছুটির শেষ দিন আজ শনিবারও (১৪ই জুন) অনেক মানুষ গ্রাম থেকে কর্ম এলাকায় ফিরছেন। দেশে এখন সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন অন্তত ১৫ লাখ।

এবার প্রথমে ঘোষণা ছিল ৫ই জুন থেকে ১০ই জুন পর্যন্ত পবিত্র ঈদুল আজহার ছুটি হবে। পরে অন্তর্বর্তী সরকার এই ছুটি ১০ দিন করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৫ই জুন থেকে আজ শনিবার পর্যন্ত ছুটি দেওয়া হয়। অবশ্য ঈদের ছুটি শুরুর আগে ১৭ই মে ও ২৪শে মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা রাখা হয়। প্রসঙ্গত, গত পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটি ছিল ৯ দিন।

এইচ.এস/

ঈদের ছুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250