বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

কোরীয় অভিনেত্রীকে নিয়ে চীনে বিতর্ক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৪ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আলোচিত ড্রামা ‘টেম্পেস্ট’—এ একজন দক্ষ কূটনীতিকের চরিত্রে অভিনয় করেছেন কোরীয় অভিনেত্রী জুন জি-হিউন। সিরিজটি প্রচারের পর দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে, তবে জুনের একটি সংলাপ বিতর্কের জন্ম দিয়েছে। সংলাপটিকে কেন্দ্র করে চীনা দর্শকেরা জুনের ওপর বেজায় চটেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে চীনের দর্শকেরা অভিযোগ তুলেছেন যে সিরিজটিতে চীনকে ‘যুদ্ধের সমর্থনকারী’ দেশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি চীনের একটি শহরকে ভুলভাবে তুলে ধরা হয়েছে। তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

নির্মাতা কিম হি–ওন পরিচালিত সিরিজটি ১০ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। সিরিজের চতুর্থ পর্বে দেখা গেছে, জুনের চরিত্রটি প্রশ্ন করেন, ‘চীন কেন যুদ্ধকে সমর্থন করে?’ এই সংলাপ চীনে সমালোচনার ঝড় তুলেছে। বিষয়টির প্রতিবাদ করছেন চীনা দর্শকেরা।

কেউ কেউ লিখেছেন, ‘চীন যুদ্ধ ভালোবাসে না; আমরা শান্তিকে অনুসরণ করি। এটি অপবাদ।’ আরেকজন যোগ রেছেন, ‘চীন যদি সত্যিই যুদ্ধ ভালোবাসত, তবে আপনি এখানে সিরিজের শুট করতেন না!’

হংকংয়ের এক শহরে ধারণ করা একটি দৃশ্যকে উত্তর চীনের প্রধান শহর দালিয়ান হিসেবে দেখানো হয়েছে। বিষয়টি চীনা দর্শকের নজরে পড়েছে, কেউ কেউ অভিযোগ করেছেন, ইচ্ছাকৃতভাবে চীনা শহরকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে।

একজন দর্শক প্রশ্ন করেছেন, ‘যদি এটাকে দালিয়ানই বলতে চান, তবে দালিয়ানেই শুট করলেন না কেন?’ আরেকজন লিখেছেন, ‘ওরা দালিয়ানকে ভয়ংকরভাবে দেখিয়েছে। যদিও আমি কখনো সেখানে যাইনি, আমি সব সময় ভেবেছি, এটি একটি পর্যটন শহর।’

এখন পর্যন্ত নাটকের প্রযোজক বা জুন সমালোচনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।

জুন ২০০১ সালের রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘মাই স্যাসি গার্ল’–এ অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। পরবর্তীকালে ‘মাই লাভ ফ্রম দ্য স্টার’–এ অভিনয়ের সুবাদে চীনেও জনপ্রিয়তা পেয়েছেন। তবে ‘টেম্পেস্ট’–এর বিতর্কিত দৃশ্য জনপ্রিয়তাকে ছাপিয়ে গেছে।

একজন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সংলাপটি বলার সময় তিনি কি কোনো ভুল বুঝতে পারেননি? এতে চীনা বাজারে তার পুরো ক্যারিয়ার ধ্বংস হতে পারে।’

জে.এস/

জুন জি-হিউন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250