বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

বিএনপির নেতার বক্তব্যে ‘শেখ হাসিনা ও জিয়াউর রহমান’, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৫

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

কুমিল্লায় বিএনপির এক নেতার বক্তব্য ঘিরে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বক্তব্যে ওই নেতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনা’ বলেন। বিএনপির ওই নেতার নাম মেহেদী হাসান সেলিম ভূইয়া। তিনি তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

গত শুক্রবার (৭ই নভেম্বর) কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এমন বক্তব্য দেন তিনি। রোববার বিকেলের দিকে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে বিষয়টি সবার নজরে আসে।

ভাইরাল হওয়া ১৪ সেকেন্ডের ওই বক্তব্যে বিএনপি নেতা মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে বলতে শোনা যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এ সময় পাশে থাকা অন্যরা তার ভুল শুধরে দেন। তিনি নতুন করে বক্তব্য শুরু করা মাত্রই ভিডিওটা রেকর্ড শেষ করা হয়।

তিতাস উপজেলা বিএনপি নেতারা বলেন, গত শুক্রবার বেলা ১১টায় তিতাস উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জান সরকার। 

তারা বলেন, অনুষ্ঠানের একপর্যায়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বক্তব্য দেন। তিনি বক্তব্যের শুরুতেই বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

কেন এমন বক্তব্য-এ বিষয়ে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, বক্তব্য দিতে গিয়ে ভুলবশত খালেদা জিয়া বলতে গিয়ে শেখ হাসিনার নাম চলে আসে। এটি ছিল একটি ‘স্লিপ অব টাং’। আমার এ ভুলের কারণে সবার কাছে ক্ষমা প্রার্থী। 

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এএফএম তারেক মুন্সী বলেন, বিষয়টি শুনেছি। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তার কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জে.এস/

ভিডিও ভাইরাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250