সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

এভারেস্ট জয় করলেন গাজীপুরের কলেজ শিক্ষক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজের সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক হোসেন।

ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন গণমাধ্যমকে জানান, বাংলাদেশ থেকে ৬ই নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছান ফারুক। সেখান থেকে ৭ই নভেম্বর এভারেস্টে যাত্রা শুরু করেন। ১৭ই নভেম্বর টানা ১০ দিনের চেষ্টায় এভারেস্টের ১৭ হাজার ৫৯৮ ফুট উচ্চতায় অবস্থিত বেস ক্যাম্পে পৌঁছান তিনি। এরপর বাংলাদেশ সময় বেলা ১১টায় সেখানে তিনি দেশের পতাকা ওড়ান। এরপর সেখান থেকে ১৯শে নভেম্বর আমা-দাবালাম বেস ক্যাম্প পৌঁছান।

আরও পড়ুন: টয়লেট শেষে হাত না ধুয়েই খাবার তৈরি, হোটেলকে জরিমানা

মো. ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, অনেক স্বপ্ন ছিল বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়া স্পর্শের। সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে।

এসি/কেবি

কলেজ শিক্ষক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250