বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

জেল থেকে বেরিয়ে যা বললেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পদদলিত হয়ে নারী নিহতের মামলায় ‘পুষ্পা’ তারকা ও তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনকে নেওয়া হয়েছিল জেল হাজতে। তবে গ্রেফতারের ১২ ঘণ্টা না পেরুতেই মুক্ত হয়ে এলেন আল্লু।

শনিবার (১৪ই ডিসেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় তাকে। 

পরে আল্লু অর্জুন বলেন, ‘আমি দুঃখিত, শোকাহত। আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করবো।’

গত শুক্রবার দুপুরে আল্লু অর্জুনকে যখন গ্রেফতার করা হয় তখনও তার শরীরী ভঙ্গিমায় ‘পুষ্পা’র ছাপ। পুলিশের সামনেই স্ত্রীর গালে চুমু। তারপর বিকালে জামিন আবেদন করেন তার আইনজীবী। একইদিন জামিন পেলেও, একরাত আল্লুকে থাকতে হলো জেলে।

শনিবার সকালে জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে আসতেই ‘পুষ্পা’ মেজাজ আগের থেকে অনেক ঠাণ্ডা। ‘পুষ্পা’র মুকুট পাশে রেখে হাতজোড় করে আল্লু বললেন, ‘মৃতার পরিবারের প্রতি আমি ব্যথিত। গোটা ঘটনায় শোকাহত। দেশের আইনকে সম্মান করি। কথা দিচ্ছি, এই দুর্ঘটনার তদন্তে সব সাহায্য করবো।’

প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সী এক নারীর। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় গতকাল শুক্রবার হায়দরাবাদের আল্লু অর্জুন তার জুবিলি হিলসের বাড়ি থেকে গ্রেফতার হন। পরে দেশটির একটি নিম্ন আদালত তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে নেওয়ার আদেশ দেন। এর কিছুক্ষণ পরে তেলেঙ্গানা হাইকোর্ট তার স্বাধীনতার অধিকারের কথা উল্লেখ করে চার সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেন। এইদিকে এই মামলায় প্রেক্ষাগৃহের মালিক, মহাব্যবস্থাপক ও নিরাপত্তা ব্যবস্থাপককে গত ৮ই ডিসেম্বর গ্রেফতার করা হয়। তাদের জামিন দেননি আদালত।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

ওআ/কেবি

আল্লু অর্জুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250