রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি

ডিজেল-কেরোসিনের দাম কমলো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৫ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৫০ পয়সা কমিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) জ্বালানি তেলের দাম সমন্বয় করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ডিজেলের লিটার ১০৫ টাকা ৫০ পয়সা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা এবং কেরোসিনের লিটার ১০৫ টাকা ৫০ পয়সা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে প্রতি লিটার অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা অপরিবর্তিত রয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে নভেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

ওআ/কেবি

ডিজেল-কেরোসিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250