বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

‘স্পাইডারম্যানের’ মতো ঝুলে টয়লেটে গেলেন যাত্রী!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৩রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ট্রেনে ভিড় ঠেলে টয়লেটে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে ভারতে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যাত্রী টয়লেটে যেতে ‘স্পাইডারম্যানের’ মতো ঝুলে ঝুলে এগিয়ে আসছেন। ট্রেনের ভেতরে ওই সময় এতটাই ভিড় ছিল যে তার পক্ষে হেঁটে আসা কোনোভাবেই সম্ভব ছিল না।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর এ নিয়ে অনেকে হাসি-তামাশা করেছেন। তবে ভিডিওটির মাধ্যমে ওঠে এসেছে যারা ভিড়ের মধ্যে ট্রেনে যাতায়াত করেন জরুরি প্রয়োজনে তাদের কতটা সমস্যায় পড়তে হয়। এছাড়া ভিডিওটির মাধ্যমে ফুটে উঠেছে ভিড় সম্পন্ন এসব ট্রেনে এই বিষয়টির সমাধান করা কতটা জরুরি।

আরো পড়ুন: অদ্ভুত গাছের দেখা মিলল ভারতে!

ভাইরাল ভিডিওটি ধারণ করেছেন অভিনব পরিহার নামের এক ব্যক্তি। পরবর্তীতে তিনি এটি ইন্সটাগ্রামে প্রকাশ করেন। ভিডিওটির শিরোনামে তিনি লিখেছেন, “সাধারণ ও স্লিপার ক্লাসে একটি সাধারণ দিন।”


 

ভিডিওটি নিয়ে সাধারণ মানুষ বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন। একজন লিখেছেন, “স্পাইডারম্যান।” আরেকজন লিখেছেন, “স্পাইডারম্যান নো ওয়ে টয়লেট।”

সূত্র: এনডিটিভি

এইচআ/  আই.কে.জে/ 

ভারত স্পাইডারম্যান ট্রেনে টয়লেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250