রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ভারতের রণতরি বিক্রান্ত পাকিস্তানিদের ঘুম হারাম করে দিয়েছে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ২১শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বরাবরের মতো এবারও ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উৎসব উদ্‌যাপনের ঐতিহ্য ধরে রেখেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল সোমবার (২০শে অক্টোবর) তিনি গোয়া ও কর্ণাটকের করওয়ার উপকূলে ভারতের নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তে নৌসেনাদের সঙ্গে ‘আলোক উৎসব’ উদ্‌যাপন করেন।

সেখানে তিনি বলেন, এই বিমানবাহী রণতরি ‘পাকিস্তানিদের ঘুম হারাম করে দিয়েছে’। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৌবাহিনীর শত শত ‘বীর সেনার’ উদ্দেশে মোদি বলেন, ‘আপনাদের সঙ্গে এই পবিত্র উৎসব উদ্‌যাপন করতে পারা আমার সৌভাগ্য।’

তিনি আরও বলেন, ‘আজকের দিনটি সত্যিই এক অনন্য দিন। এই দৃশ্য অবিস্মরণীয়। একদিকে আমার সামনে বিশাল সমুদ্র, অন্যদিকে আছে ভারতের বীর সেনানীদের শক্তি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘একদিকে অসীম আকাশ ও দিগন্ত, অন্যদিকে দাঁড়িয়ে আছে এই বিশাল আইএনএস বিক্রান্ত—যা অসীম শক্তির প্রতীক। সমুদ্রের জলে সূর্যের আলোয় যে ঝলকানি, তা যেন এই বীর সৈন্যদের প্রজ্বলিত দীপাবলির প্রদীপের মতো।’

মোদি জানান, আইএনএস বিক্রান্ত, যা ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরি—দেশের প্রতিরক্ষা সক্ষমতার প্রতীক।

তিনি বলেন, ‘কয়েক মাস আগে আমরা দেখেছি, বিক্রান্ত গোটা পাকিস্তানের ঘুম হারাম করে দিয়েছিল।’ কাশ্মীরের পেহেলগামে ২২শে এপ্রিলের সন্ত্রাসী হামলার জবাবে ৭ই মে শুরু হওয়া ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ টেনে মোদি এই কথা বলেন।

জে.এস/

নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250