রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

এবার বইমেলায় এসে কান্নায় ভেঙে পড়লেন তিশা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলায় গিয়ে এবার কান্নায় ভেঙে পড়লেন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদের স্ত্রী সিনথিয়া ইসলাম তিশা।

সোমবার (১২ই ফেব্রুয়ারি) বিকেলে বইমেলা প্রাঙ্গনে হাজির হয়েছিলেন এই দম্পতি।

সেখানে গিয়ে একদল মানুষের কাছে ‘অপদস্থ’ হওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পড়েন তিশা। এসময় তিনি বলেন, ‘তারা বলছে, খন্দকার মুশতাক ও তিশাকে গুলি করে মেরে ফেলা হোক! তারা কী আমাদেরকে বাঁচতে দেবে না? এমনকি তারা আমাদের বই ছিঁড়ে ফেলতেছে। কতটুকু শিক্ষা অর্জন করলে একটা বই ছিঁড়ে ফেলা যায় আমার জানা নেই।’

তিশা আরো বলেন, ‘আমারও ইচ্ছে করে বিভিন্ন স্টলে গিয়ে ঘুরে ঘুরে দেখতে। আমি অনেক বই পড়ি, সায়েন্স ফিকশন পড়ি। কিন্তু সেই সুযোগটা পাই না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। একজন নারীকে যখন অপদস্থ করা হচ্ছে তখন কী মানুষের টনক নড়ে না? কেনো আমাদের সাথে এমন আচারণ করা হচ্ছে?’

এদিনও বইমেলাতে অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়েছেন আলোচিত এই দম্পতি। দর্শনার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান ও নানা আপত্তিকর মন্তব্য একপর্যায়ে বইমেলা প্রাঙ্গন থেকে বের হয়ে যেতে বাধ্য হন তারা। 

আরো পড়ুন: ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন দীঘি

এসময় সাংবাদিকদের উদ্দেশে খন্দকার মুশতাক বলেন, ‘বইমেলা একটি পবিত্র জায়গা। এখানে একজন লেখক-পাঠক হিসেবে আমার আসার অধিকার রয়েছে। যারা এসব করেছে, তারা পাঠক না। তারা মেলায় এসেছে এমন কাণ্ড ঘটানোর জন্য। আমি সাইবার ক্রাইমে অভিযোগ দিয়েছি।’

তিশা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন মানুষ বলছে, আমাদেরকে মেরে ফেলতে চায়। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বলবো, আমার নিরাপত্তা কোথায়? একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আমার নিরাপত্তা চাই।’

এর আগে গত শুক্রবার (৯ই ফেব্রুয়ারি) উত্ত্যক্তকারীদের কারণে বইমেলা থেকে বের হয়ে যেতে বাধ্য হন খন্দকার মুশতাক ও সিনথিয়া ইসলাম তিশা। এ ঘটনায় মুশতাক বলেন, চারিদিকে ছড়িয়ে পড়েছে আমাকে বইমেলা থেকে বের করে দেওয়া হয়েছে। ঘটনা তা নয়, আমাকে ক্রমাগত উত্ত্যক্ত করা হয়েছে। আমার বই ছিঁড়ে ফেলা হয়েছে। আমাকে বাজে কথা বলা হয়েছে। কটূ শ্লোগান দেওয়া হয়েছে। মেলার পরিবেশ রক্ষার্থেই আমরা বেরিয়ে এসেছি। তাই আমি থানায় গিয়ে জিডি করে করেছি। পুলিশের সহায়তা চেয়েছি।

প্রসঙ্গত, এবারের অমর একুশে গ্রন্থমেলায় খন্দকার মুশতাকের দুইটি বই বের হয়েছে। নিজেদের বইয়ের প্রচারে বইমেলায় গিয়ে অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়েছেন তারা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ডিএমপির শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন খন্দকার মুশতাক ও সিনথিয়া ইসলাম তিশা। শনিবার (১০ই ফেব্রুয়ারি) রাত ৯টায় খন্দকার মুশতাক আহমেদ শাহবাগ থানায় এ জিডি করেন।

এইচআ/ওআ

 

অমর একুশে বইমেলা তিশা-মুশতাক দম্পতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250