সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ *** প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান *** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত

অভিজ্ঞতা ছাড়াই আইএফআইসি ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৫

#

ছবি : সংগৃহীত

বেসরকারি আইএফআইসি ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ব্যাংক ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদমর্যাদায় ট্রানজেকশন সার্ভিস অফিসার (টিএসও) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ট্রানজেকশন সার্ভিস অফিসার (টিএসও)

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। আবেদন করার সময় অবশ্যই স্নাতকের ফল প্রকাশিত হতে হবে।

বয়স: ১৩ই এপ্রিল ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

বেতন-ভাতা: প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন হবে ৩৬,৭০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে। প্রবেশনকাল শেষে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৪৬,২০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পেমেন্ট ও অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের আইএফআইসি ব্যাংকের ক্যারিয়ার-সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে (http://career.ificbankbd.com) জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১৩ই এপ্রিল ২০২৫।

আরএইচ/এইচ.এস


আইএফআইসি ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250