সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা *** ম্যাচ পরবর্তী আচরণের জন্য শাস্তি পাচ্ছেন না মেসি *** বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যারা *** প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ *** সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ *** প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান *** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

ঈদুল ফিতরে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে টানা ৫ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে এক দিনের ছুটি নিতে পারলেই টানা ৭ দিনের ছুটি ভোগ করবেন তারা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২১শে মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট ৫ দিন নির্ধারণ করা হয়েছে।

সরকারিভাবে, আগামী ১৯শে মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩শে মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি থাকবে। এর আগে ১৭ই মার্চ রয়েছে শবে কদরের ছুটি। ১৮ই মার্চ বুধবার ছুটি নিতে পারলে টানা ৭ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে ঈদুল ফিতরের পর পরই ২৬শে মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস।

২৭-২৮শে মার্চ সাপ্তাহিক ছুটি। যদি কেউ ঈদুল ফিতরের পর ২৪ ও ২৫শে মার্চ দুই দিনের নৈমিত্তিক ছুটি নিলে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব।

জে.এস/

ছুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250