শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪

#

ফাইল ছবি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাব শেষ হওয়ায় ঢাকা নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ ও নৌযান চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৮শে মে) বেলা ১২টায় প্রথম লঞ্চ ঢাকা নদী বন্দর থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ।

জনসংযোগ কর্মকর্তা বলেন, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষতি থেকে নৌযান রক্ষা করতে আবহাওয়া অধিদপ্তরের সংকেত অনুসারে লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ করা হয়েছিল। কিন্তু এখন রিমালের পরিস্থিতি কেটে গেছে। সেজন্য আবহাওয়া সংকেত অনুসরণ করে পুনরায় মঙ্গলবার দুপুর ১২টা থেকে ঢাকা নদী বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথের লঞ্চগুলো পুনরায় চলাচল শুরু করেছে।

আরো পড়ুন: মিল্টনের আশ্রমে প্রশাসক নিয়োগ

উল্লেখ্য, ২৫শে মে (শনিবার) বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপকে কেন্দ্র করে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এইচআ/ 

লঞ্চ চলাচল বিআইডব্লিউটিএ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250