বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

ভারতের সঙ্গে বাণিজ্য বেড়েছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১০ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার (২০শে মার্চ) সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো আছে। অন্তর্বর্তী সরকারের এই সাত মাসে ভারতের সঙ্গে বাণিজ্য আরও বেড়েছে। আমাদের সম্পর্ক ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে। সেই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। কিন্তু আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে। 

শফিকুল আলম বলেন, চীনে প্রধান উপদেষ্টার সফর একটি ঐতিহাসিক সফর হচ্ছে। চীন আমাদের এখান থেকে তিনটি কৃষি পণ্য খুব বড় আকারে আমদানি করতে চায়। এগুলো হচ্ছে- আম, কাঁঠাল এবং পেয়ারা। আমরা আশা করছি, চীনে রপ্তানির একটি নতুন দিগন্ত উন্মোচন হবে। আমের মান নিশ্চিত করতে এফএও আমাদের ৪ মিলিয়ন ডলার দিচ্ছে। রপ্তানির জন্য কিছু স্ট্যান্ডার্ড বজায় রাখতে তারা আমাদেরকে কারিগরি সহায়তা দিচ্ছে। এর ফলে বাংলাদেশের আম বৃহৎ আকারে চীনে যাবে। 

তিনি আরও বলেন, চীনের স্বাস্থ্যসেবা খুবই উন্নতমানের। আমরা চাই, স্বাস্থ্যসেবা ইস্যুতে চীনের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হোক। এটা প্রধান উপদেষ্টা আগেও আলোচনা করেছেন, এবারের সফরে সেটা সবচেয়ে বেশি অগ্রাধিকারে থাকবে। 

এ ছাড়াও সংবাদ সম্মেলনে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, আগামী শনিবার (২২শে মার্চ) প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। 

আরএইচ/এইচ.এস

প্রধান উপদেষ্টার প্রেস সচিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250