বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

বন্ধ থাকা বস্ত্র ও পাটকলে বিনিয়োগের আহ্বান উপদেষ্টার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি সৌজন্য সাক্ষাত করেছেন। সোমবার (৯ই সেপ্টেম্বর) সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এসময় উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন দেশের বস্ত্র ও পাটখাত এবং নৌপরিবহন খাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চান। তিনি দেশের বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত বস্ত্র ও পাটকলগুলোতে বিনিয়োগে সুইজারল্যান্ডকে এগিয়ে আসার আহ্বান জানান।

উপদেষ্টা নৌপরিবহণ মন্ত্রণালয়ের অধীনে দেশের বন্দরগুলোর কার্যক্রমে আধুনিক ব্যবস্থাপনা ও দেশের জন্য কন্টেইনার হ্যান্ডলিং আধুনিকায়নেও সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ে বিদেশী বিনিয়োগের সম্ভাব্য খাতসমূহে বিনিয়োগের বিষয়ে আরো যোগাযোগের জন্য সচিবকে নির্দেশনা দেন।

আরও পড়ুন: মেট্রোরেলের নতুন এমডি আব্দুর রউফ

রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশের সম্ভাবনাময় যুব সমাজের প্রশংসা করে বলেছেন, বাংলাদেশ শিক্ষার হার, জিডিপিসহ বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে। একটি উজ্জ্বল সম্ভাবনায় তরুণ সমাজ আছে।

সুইজারল্যান্ড এ দুই দেশের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ, বিশ্বস্ত ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এবং এদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হয়ে কাজ করবে।

সাক্ষাৎকালে সুইজারল্যান্ড অ্যম্বাসির কাউন্সিলর আলবার্তো জিওভানিত্তি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, নৌপরিবহণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বণিক উপস্থিত ছিলেন।

এসি/কেবি

বস্ত্র ও পাট মন্ত্রণালয় নৌপরিবহণ মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250