শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল

প্রাথমিকে শিক্ষক নিয়োগ

দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ আগামী সপ্তাহে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ৫ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।

রোববার (৫ই মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুললো

তিনি বলেন, সোমবার (৬ই মে) থেকে এ ধাপের ফল তৈরির কাজ শুরু হবে। আশা করছি চলতি সপ্তাহে ফল তৈরির কাজ শেষ হবে এবং আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করতে পারব।

জানা গেছে, গত ২রা ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে তিন বিভাগের ২২ জেলার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০শে ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হয়। 

এইচআ/  

প্রাথমিকে শিক্ষক নিয়োগ চূড়ান্ত ফল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250