শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল

ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন আজ, ঘোষণা হবে নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করে ইনকিলাব মঞ্চ। সংবাদ সম্মেলন করে আজ শনিবার (৭ই ফেব্রুয়ারি) পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে সংগঠনটি।

গতকাল শুক্রবার দুপুরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রা করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।

এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল থেকে এক ভিডিও বার্তায় সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। আমরা আমাদের ভাইকে হারিয়েছি, তবুও আমরা চাই ১২ তারিখেই নির্বাচন হোক।

তবে নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক, হাদি হত্যার সুষ্ঠু বিচার না করলে আমরা রাজপথ ছাড়ব না।

পরে পুলিশি হামলার প্রতিবাদে সন্ধ্যা থেকে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এসময় পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। 

জে.এস/

ইনকিলাব মঞ্চ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250