রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার *** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা

২২৪ কোটি টাকার রপ্তানির আদেশ মিলল বাণিজ্য মেলায়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

পর্দা নেমেছে মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬ এর। ১লা জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি এবারের বাণিজ্য মেলায় দেশীয় বাজারে ৩৯৩ কোটি টাকার পণ্য কেনা–বেচা হয়েছে। একই সময়ে বিদেশিদের কাছ থেকে ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৪ কোটি টাকা) পণ্য রপ্তানির আদেশ এসেছে।

আজ শনিবার (৩১শে জানুয়ারি) রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সভাপতিত্ব করেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।

মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ৪০টি প্রতিষ্ঠানকে সেরা প্যাভিলিয়ন, স্টল ও উদ্ভাবনী উদ্যোগের জন্য স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়। নির্মাণ কাঠামো, স্থাপত্য সৌন্দর্য ও অঙ্গসজ্জা–অভ্যন্তরীণ সাজ-সজ্জা, পণ্য প্রদর্শন এবং ক্রেতা ও দর্শক সেবার মান ও ক্রেতার সন্তুষ্টি, বরাদ্দপত্রের শর্তাবলি প্রতিপালন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য-বিধি পরিপালন, ডিজিটাল কনটেন্ট ও রপ্তানিকারক–পণ্য উৎপাদনকারী হিসেবে অবদান এবং ইনোভেশন ইত্যাদি নির্ণায়ক বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে ৪০টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ হিসেবে মনোনীত করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এবারের মেলায় অংশগ্রহণকারী ৩২৯টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে আনুমানিক ১৭ দশমিক ৯৮ মিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৪ কোটি ২৬ লাখ টাকা) সম্ভাব্য রপ্তানি আদেশ পাওয়া গেছে। এসব আদেশ এসেছে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া ও তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে।

রপ্তানি আদেশ পাওয়া খাতগুলোর মধ্যে রয়েছে বহুমুখী পাটপণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সামগ্রী, হোম অ্যাপ্লায়েন্স, হাইজিন পণ্য, কসমেটিকস, প্রক্রিয়াজাত খাদ্য, হ্যান্ডলুম, হোম টেক্সটাইল ও নকশিকাঁথা।

মেলার আয়োজকেরা জানান, মাসব্যাপী আয়োজনে স্থানীয়ভাবে প্রায় ৩৯৩ কোটি টাকার পণ্য ও সেবা বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় ৩ দশমিক ৪২ শতাংশ বেশি। রেস্তোরাঁ ও খাদ্য স্টলগুলোর বিক্রিও ছিল উল্লেখযোগ্য। মেলায় অংশ নেওয়া অনেক উদ্যোক্তা জানান, ক্রেতার উপস্থিতি ও বিক্রি দুটোই সন্তোষজনক ছিল। বিশেষ করে পোশাক, ফার্নিচার, ইলেকট্রনিকস ও গৃহসজ্জা পণ্যের চাহিদা বেশি ছিল।

মেলায় দেশীয় পণ্যগুলোর মধ্যে রয়েছে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্পের অন্তর্ভুক্ত অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের পোশাক, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ফার্নিচার, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পণ্য, কসমেটিকস, গৃহসজ্জা, খেলনা, স্টেশনারিজ, হোম ডেকর, ক্রোকারিজ, হস্তশিল্পজাত পণ্য, প্লাস্টিক পণ্য, মেলামাইন, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, রিয়েল এস্টেট শিল্পের পণ্য ও সেবাসহ ফাস্ট ফুড ও নানাবিধ সেবাসামগ্রী প্রদর্শিত ও বিক্রি হয়েছে।

এবারের মেলায় বেশ কয়েকটি নতুন ও উদ্ভাবনী পণ্য দর্শনার্থীদের নজর কেড়েছে। কারা অধিদপ্তরের বাঁশের তৈরি পণ্যসহ ৪০০ ধরনের পণ্য প্রদর্শন করেছে, জয়িতা ফাউন্ডেশনের জুট, অরগানিক হেয়ার ওয়েল ও খাদ্যপণ্য, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন ভেজিটেবল ডাইংয়ের পোশাক, তাঁত বোর্ডের ঢাকাই মসলিন ও মসলিন স্কার্ফ, জেডিপিসির পাটের ট্যাপেস্ট্রি, অ্যাপেক্সের দীর্ঘস্থায়ী রেডি-টু-ইট খাবার এবং টি বোর্ডের রোজেলা ও ব্লু টি বিশেষভাবে আলোচনায় ছিল।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250