শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

নানা আয়োজনে সপ্তবর্ণা সাংস্কৃতিক অঙ্গনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ১৮ই মে ২০২৪

#

ছবি: সুখবর

সঙ্গীত বিষয়ক প্রতিষ্ঠান ‘সপ্তবর্ণা সাংস্কৃতিক অঙ্গন’-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা, সনদপত্র প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার (১৭ই মে ২০২৪) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা ভবনের মহড়া কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল। সপ্তবর্ণা সাংস্কৃতিক অঙ্গনের প্রতিষ্ঠাতা, পরিচালক ও অধ্যক্ষ অরুন চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষালকে গুণীজন সম্মাননা প্রদান করেন।

অনুষ্ঠানে সঙ্গীত ও সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের জন্য গণ্যমান্য অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ড. মনোরঞ্জন ঘোষাল।

আরো পড়ুন: মিষ্টি জান্নাতকে ‘চুমু’ দেওয়া প্রসঙ্গে জয় যা বললেন

অতিথিদের মধ্যে সপ্তবর্ণা সাংস্কৃতিক অঙ্গনের দীর্ঘ পথচলাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগীতশিল্পী ও সংগঠক স্বপন কুমার হালদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নীলমণি আইচ, সংগীতশিল্পী গৌতম কুমার বিশ্বাস, সংগীতশিল্পী মানিক রহমান, সংগীতশিল্পী, সংগীত পরিচালক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উপ-পরিচালক জাকির হেসেন, সংগীতশিল্পী ও সংগীত পরিচালক কৃতি রঞ্জন রায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোজাম্মেল হক এবং সুখবর ডটকম-এর সম্পাদক ও প্রকাশক খোকন কুমার রায়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল জনপ্রিয় অনলাইন গণমাধ্যম সুখবর ডটকম।


সপ্তবর্ণা সাংস্কৃতিক অঙ্গনের ক্ষুদে শিক্ষার্থী ও শিল্পীদের মনোমুগ্ধকর গানের পরিবেশনা এবং সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে এই আনন্দময় আয়োজনের সমাপ্তি ঘটে। 

এসি/ আই.কে.জে/

সপ্তবর্ণা সাংস্কৃতিক অঙ্গন ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250