শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গায়ককে ডিভোর্স দিয়ে এখন নায়কের স্ত্রী—চেনেন এই খুদেকে?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৮ পূর্বাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাবার কোলে চেপে থাকা ছোট্ট শিশুটি আজ নিজেই এক সন্তানের মা। আর সেই সন্তানের বয়স মাত্র সাত মাস! বিনোদন জগতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকলেও তার পেশাগত পরিচয় একেবারেই আলাদা। সমাজকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি, পাশাপাশি গান গাওয়ার প্রতিভাও রয়েছে তার। সূত্র: হিন্দুস্তান টাইমস। 

একসময় টলিউডের এক জনপ্রিয় গায়কের সঙ্গে প্রায় পাঁচ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছিলেন তিনি। যদিও সেই বিয়ে টেকেনি। বিচ্ছেদের পর ফের ভালোবাসায় ভরসা রেখে টলিউডেরই এক জনপ্রিয় অভিনেতার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। জানেন কি, কে এই পরিচিত মুখ? ছবির এই খুদেটি আর কেউ নন— পিয়া চক্রবর্তী। বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শৈশবের এই আবেগঘন ছবিটি নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৯শে ফেব্রুয়ারি প্রয়াত হন পিয়ার বাবা। পিয়া চক্রবর্তী দীর্ঘদিন ধরেই সমাজকর্মী হিসেবে সক্রিয়। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য তার কাজ নজর কাড়ে। পাশাপাশি গানেও রয়েছে তার গভীর আগ্রহ ও দক্ষতা। তবে বর্তমানে পিয়ার আরেকটি পরিচয়ই বেশি আলোচিত— তিনি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী।

এর আগে গায়ক অনুপম রায়ের সঙ্গে পাঁচ বছরের বৈবাহিক জীবন ছিল পিয়ার। ২০২১ সালে পারস্পরিক সমঝোতার মাধ্যমে তাদের ডিভোর্স হয়। এরপর ২০২৩ সালের নভেম্বর মাসে পরমব্রত ও পিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনের নতুন অধ্যায়ে পা রেখে ২০২৫ সালের জুন মাসে প্রথম সন্তানের বাবা-মা হন পরমব্রত ও পিয়া।পুত্রসন্তানের নাম রেখেছেন নিষাদ। ছেলের ছবি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন এই তারকা দম্পতি, যা প্রতিবারই নেটিজেনদের মন জয় করে নেয়।

জে.এস/

পিয়া চক্রবর্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250