শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

জেমস ক্যামেরনের বিশ্ববিখ্যাত ‘অ্যাভাটার’ সিনেমায় গোবিন্দ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

হলিউড নির্মাতা জেমস ক্যামেরনের বিশ্ববিখ্যাত ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে বরাবরই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে সম্প্রতি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ঘিরে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে অবাক হয়েছেন সিনেমাপ্রেমীরা। সেই ভিডিওতে দেখা গেছে, নীল রঙে ঢাকা শরীরে লম্বা চুল নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ।

এরপরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মনে প্রশ্ন— তবে কি সত্যিই হলিউডের এই মেগাপ্রজেক্টে অভিনয় করছেন ‘হিরো নম্বর ওয়ান’? ভাইরাল হওয়া ভিডিওটি দেখে সাধারণ ভক্তদের মনে বিভ্রান্তি তৈরি হলেও অনুসন্ধানে জানা গেছে এর আসল খবর।

এর আগে ২০১৯ সালে এক সাক্ষাৎকারে গোবিন্দ দাবি করে বলেছিলেন, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘অ্যাভাটার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব তিনি পেয়েছিলেন। জেমস ক্যামেরন নিজেই তাকে সেই সিনেমার নাম প্রস্তাব করেছিলেন। তিনি বলেন, তবে দীর্ঘ সময় মেকআপ নিয়ে থাকার কারণে এবং সময়ের অভাবে তিনি সেই প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন।  

গোবিন্দর সেই পুরোনো দাবি কেন্দ্র করেই কোনো এক নেটিজেন এআই প্রযুক্তি ব্যবহার করে তাকে ‘অ্যাভাটার’ লুকে সাজিয়েছেন, যা এখন বিনোদনপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ভিডিওটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এবং জেমস ক্যামেরনের আসন্ন সিনেমায় গোবিন্দর অভিনয়ের খবরটিও শুধুই গুজব। তবে হঠাৎ করে কেন হলিউড সিনেমার সঙ্গে গোবিন্দর নাম জড়িয়ে এমন ভিডিও তৈরি হলো, সেটিই মজার বিষয়। 

জে.এস/

অভিনেতা গোবিন্দ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250