বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

ইবির লোকপ্রশাসন বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪

#

ইবির লোক প্রশাসন বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত। ছবি : সুখবর

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোকপ্রশাসন বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১০ই ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিভাগের ১৯৯০-৯১ শিক্ষাবর্ষ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি মীর মশাররফ হোসেন ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আরো পড়ুন : ঢাবি সাংস্কৃতিক সংসদের আয়োজনে ‘নকশী কাঁথা’র প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শন 

পুনর্মিলনী কমিটির আহ্বায়ক ও বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানু ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এছাড়াও বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের জমকালো আয়োজন দেখে একটা নতুন অনুভূতি কাজ করছে। পুরাতন ও নতুন সবাই একসাথে আনন্দ-উৎসবে মেতে উঠেছে। এ আয়োজন নতুন-পুরাতনদের মাঝে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করবে। সবার মাঝে হৃদ্যতা ও ভালোবাসা আরো গভীর হবে। 

আবির/এস/ আই. কে. জে/ 

ইবি পুনর্মিলনী অনুষ্ঠিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250