বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান

আবার প্রেম চরিত্রে সালমান খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫২ পূর্বাহ্ন, ১০ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রেম চরিত্রটি সালমান খানের জন্য বিশেষ। তার ভক্তরা সব সময়ই এই চরিত্রকে ভালোবেসেছেন—হোক সেটা ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’ বা ‘হাম সাথ সাথ হ্যায়’। ভক্তদের জন্য সুখবর, বড় পর্দায় আবারও প্রেম চরিত্রে ফিরতে পারেন সালমান খান। বরাবরের মতো এবারও পরিচালনায় থাকবেন সুরজ বরজাতিয়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ পরিচালক জানিয়েছেন, সালমানকে নিয়ে নতুন ছবির পরিকল্পনা করছেন তিনি। আর এতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন ভক্তরা। তবে কি আবারও প্রেম হয়ে পর্দায় ধরা দেবেন সালমান খান?

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সুরজ বরজাতিয়া জানান, তার পরিচালনায় আবারও দেখা যাবে সালমান খানকে। তবে পরিকল্পনামতো সব ঠিক থাকলেও ছবিটি আসতে কিছুটা সময় লাগবে। সুরজ বলেন, ‘সালমান ভাইয়ের সঙ্গে ছবির গল্প নিয়ে কথা চলছে। তার বয়স উপযোগী গল্পের অপেক্ষায় আছি আমরা। আশা করি এবারও তার ভক্তরা পছন্দ করবেন।’

এ খবর সালমান-ভক্তদের বেশ উচ্ছ্বসিত করেছে। এক্সে একাধিক ভক্ত জানতে চেয়েছেন, তাহলে কি প্রেম চরিত্রে আবারও ফিরছেন ভাইজান?

সালমান খান ও পরিচালক সুরজ বরজাতিয়ার শেষ একসঙ্গে কাজ ছিল ‘প্রেম রতন ধন পায়ো’। এতেও প্রেম চরিত্রে দেখা গেছে তাকে। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। সালমানের বিপরীতে এতে অভিনয় করেন সোনম কাপুর।

সালমান খানকে সর্বশেষ দেখা গেছে ‘সিকান্দার’ ছবিতে। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। রাশমিকা মান্দানা অভিনীত ছবিটি মুক্তি পায় চলতি বছরের মার্চে।

জে.এস/

বলিউড সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250