শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিদায় নিচ্ছে শীত, আগামী সপ্তাহ থেকে বাড়বে গরম!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৪ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

শীতের তীব্রতা কমে আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে গরমের অনুভূতি।

বুধবার (৫ই ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে পুরোদমে গরম পড়তে শুরু করবে। ক্রমান্বয়ে বাড়বে গরমের অনুভূতি। শীতের তীব্রতা বাড়ার আর কোনো আভাস নেই। তবে শীতের আমেজ কিছুটা থাকবে।

এক পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এই অবস্থায় বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত পূর্বাভাস বলছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ওআ/কেবি

শীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250