শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

যৌন সম্পর্কের পরিণতি সামাল দিতে ওষুধ সংগ্রহ করেন বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ পূর্বাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

এপস্টেইন-কাণ্ডে মুখ খুললেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো ‘প্রতিটি মুহূর্তের জন্য’ অনুতপ্ত বলে জানান তিনি। যদিও বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ জানিয়েছেন, এপস্টেইনের সঙ্গে গেটসের সম্পর্ক নিয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর বাকি। তথ্যসূত্র: এনডিটিভি।

গত সপ্তাহে মার্কিন বিচার বিভাগ বিপুলসংখ্যক এপস্টেইন ফাইলস প্রকাশ করে। এসব নথির মধ্যে এপস্টেইনের সঙ্গে বহু প্রভাবশালী ব্যক্তির ই-মেইল বিনিময়ের তথ্য প্রকাশ্যে এসেছে। সেসবে পাওয়া তথ্যে কোথাও ঘনিষ্ঠ বন্ধুত্ব, কোথাও অবৈধ আর্থিক লেনদেন আবার কোথাও ব্যক্তিগত ছবির অস্তিত্ব মিলেছে।

প্রকাশিত নথির মধ্যে থাকা একটি খসড়া ই-মেইলে এপস্টেইন দাবি করেন, বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। ওই ই-মেইলে লেখা হয়, বিল গেটসকে ‘রুশ মেয়েদের সঙ্গে যৌন সম্পর্কের পরিণতি সামাল দিতে’ ওষুধ সংগ্রহ করতে হয়েছিল। এ ছাড়া বিবাহিত নারীদের সঙ্গে তার অবৈধ সাক্ষাতের সুবিধা করে দেওয়ার কাজও করতে হয়।

গত বুধবার (৪ঠা ফেব্রুয়ারি) সম্প্রচারিত এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার নাইন নিউজকে বিল গেটস বলেন, ‘আমি তার (এপস্টেইনের) সঙ্গে যতটা সময় কাটিয়েছি, তার প্রতিটা মিনিটের জন্য আমি অনুতপ্ত। আমি ক্ষমা চাই।’

ই-মেইলের তথ্য মিথ্যা দাবি করে বিল গেটস বলেন, ‘ওই ই-মেইল কখনো পাঠানো হয়নি। ই-মেইলের তথ্যগুলো মিথ্যা। আমি জানি না তার চিন্তাভাবনা কী ছিল। তিনি কোনোভাবে আমাকে আক্রমণের চেষ্টা করেছিলেন কি না, জানি না।’

বিল গেটস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250