বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

৩৪০ কেজি জেলি পুশ করা চিংড়ি উদ্ধার, জরিমানা ৫৬ হাজার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

যশোরে দুটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে র‌্যাব-৬ যশোরের ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দকৃত চিংড়ি ধ্বংস করে দুটি বাসের মালিককে মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়।

১৪ই মার্চ (বৃহস্পতিবার) রাত ১টার দিকে যশোর শহরের মনিহার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানায় র‌্যাব।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, যশোর র‌্যাব-৬, সিপিসি-৩ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিপুল পরিমাণ জেলি পুশ করা চিংড়ি বাজারজাতকরণের উদ্দেশ্যে যশোর মনিহার মোড় হয়ে হিমেল সীমান্ত নামক একটি বাস সাতক্ষীরা থেকে শেরপুর ও অপর একটি আসিফ স্পেশাল বাস সাতক্ষীরা থেকে রংপুর যাচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে মধ্য রাতে মনিহার মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চিংড়ি মাছ ভর্তি উল্লিখিত হিমেল সিমান্ত ও আসিফ স্পেশাল নামক দুটি বাস গতিরোধ করা হয়। এরপর তল্লাশি চালিয়ে হিমেল সিমান্ত বাসে ৫টি ককসিট ও আসিফ স্পেশাল বাসে ৬টি ককসিটসহ মোট ১১টি ককসিট ভর্তি আনুমানিক ৩৪০ কেজি চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। 

জেলি পুশ চিংড়ি জব্দ করা হয় এবং উক্ত হিমেল সিমান্ত বাসের মালিক সঞ্জয় গুপ্ত লালকে ২৭ হাজার টাকা ও আসিফ স্পেশাল বাসের মালিক আব্দুল মান্নান’কে ২৯ হাজার টাকা, মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে অপদ্রব্য জেলি পুশ চিংড়ি পরিবহন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

এইচআ/ আই.কে.জে

র‌্যাব ভ্রাম্যমাণ আদালত উদ্ধার চিংড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250