বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

জুলাই ঘোষণাপত্রের ঘোষণার দিন গাইবেন যারা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৪ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ মঙ্গলবার, ৫ই আগস্ট বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

জুলাই ঘোষণাপত্রের পাশাপাশি আজ মানিক মিয়া অ্যাভিনিউয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে থাকছে দেশের তারকা শিল্পীদের পরিবেশনাও। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে দুপুর ২টা ৪০ মিনিটে সায়ান ও বেলা ৩টায় ইথুন বাবু এবং মৌসুমী দর্শকদের মাতাবেন গানে গানে। 

বেলা সাড়ে ৩টায় থাকবে জনপ্রিয় ব্যান্ডদল সোলসের পরিবেশনা। বিকেল ৪টায় গান পরিবেশন করবে ব্যান্ডদল ওয়ারফেজ। সন্ধ্যা ৭টায় গান পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী এলিটা করিম। সবশেষ আয়োজন হিসেবে রাত ৮টায় থাকছে আর্টসেলের গান। 

সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও থাকবে সাইমুম শিল্পীগোষ্ঠী, কলরব শিল্পীগোষ্ঠী, চিটাগাং হিপহপ হুড, সেজান ও শূন্য’র পরিবেশনাও। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানের ব্যবস্থাপনায় থাকছে শিল্পকলা একাডেমি। আর সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়।

জে.এস/

সংগীতশিল্পী জুলাই ঘোষণাপত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250