বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুসংবাদ পেল পাকিস্তান। জিম্বাবুয়ের অভিজ্ঞ সিকান্দার রাজাকে হটিয়ে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। অজিদের বিপক্ষে সিরিজে ১১৯ রান করার পাশাপাশি বল হাতেও ৩টি উইকেট নিয়েছেন তিনি।

৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে সাইমের এই ফর্ম স্বস্তি দিচ্ছে পাকিস্তান শিবিরকে। ২০০৯ সালে শিরোপা জেতার পর ২০ ওভারের এই বৈশ্বিক আসরে দ্বিতীয় ট্রফির খোঁজে আছে এশিয়ান দলটি।

সাইম ছাড়াও র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন পাকিস্তানের দুই স্পিনার আবরার আহমেদ ও মোহাম্মদ নেওয়াজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে এখন দুই নম্বরে আবরার। শীর্ষস্থানে থাকা ভারতের বরুণ চক্রবর্তীর সঙ্গে তার রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ২৮।

সিরিজের শেষ ম্যাচে পাঁচ উইকেট শিকার করা বাঁহাতি স্পিনার মোহাম্মদ নেওয়াজ ৮ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন। এছাড়া অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে এখন তিনি চার নম্বরে।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আঘা; ১২ ধাপ এগিয়ে তিনি এখন ২৯তম স্থানে। সাইম ৮ ধাপ এগিয়ে অবস্থান করছেন ২৭ নম্বরে।

ব্যাট হাতে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা। তবে শীর্ষ ১০-এর ভেতরে সামান্য রদবদল হয়েছে। এক ধাপ করে এগিয়েছেন জস বাটলার (৩য়), পাথুম নিসাঙ্কা (৫ম), সূর্যকুমার যাদব (৬ষ্ঠ) ও টিম সাইফার্ট (৯ম)।

অন্যদের মধ্যে বড় উন্নতি দেখা গেছে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন (১৪তম), দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (২২তম), ভারতের ইশান কিশান (৩২তম) ও প্রোটিয়া ব্যাটার রায়ান রিকেলটনের (৪০তম)। বোলারদের তালিকায় আরও উন্নতি করেছেন অভিজ্ঞ আদিল রশিদ ও মিচেল স্যান্টনার।

বিশ্বকাপ চলাকালীন মাঠের লড়াইয়ের সঙ্গে সঙ্গে র‍্যাঙ্কিংয়ের এই তালিকায় আরও বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখছে আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250