বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান সম্প্রতি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় গানম্যান নিয়ে প্রবেশের সময় সেনা সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের প্রথমে তার ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর জামায়াত প্রার্থীর এমন আচারণের সমালোচনা করেন অনেকে। অন্যদিকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বডি ক্যামেরার গোপন ভিডিও কিভাবে ফাঁস হয়ে গেল? এমন প্রশ্ন করেছেন অনেক রাজনীতিবিদ।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি গতকাল মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে লিখেছেন, আগে যেভাবে পুলিশের আভ্যন্তরীণ রেডিও বার্তা ফাঁস হতো, সেনানিবাসের এমপি চেকপোস্টের ভিডিওটাও সেভাবেই ফাঁস হয়েছে। পার্থক্য হলো তখন এসব যাদের কাছে হালাল বলে মনে হতো, তাদের কাছে এখন একই ধরনের গোপন তথ্য ফাঁস হারাম বলে মনে হচ্ছে।

তিনি বলেন, তথ‍্য কিন্তু ঠিকই আছে, খালি হালালটা হারাম হইয়া গেছে আরকি। এর সঙ্গে তিনি ২০২৩ সালের ২৯শে অক্টোবর একটি পুরনো ভিডিও পোস্ট শেয়ার করেন তিনি।

যার ক্যাপশনে তিনি লিখেছেন, গতকাল বিএনপির মহাসমাবেশে দায়িত্ব পালন করেছেন নিরাপত্তা সংস্থার এমন একজন সদস্যের বয়ানে সংঘর্ষের নেপথ্যে। তীব্র সংঘর্ষের সময়ে পুলিশের আইজি (কলসাইন ভিক্টর ৬) এর পক্ষ থেকে বার বার জানতে চাওয়া হয় কাকরাইল চার্চ ও মন্দিরে হামলার ‘সঠিক তথ্য’ জানানোর জন্য।

তিনি বলেন, বলা হয় সর্বোচ্চ মহল থেকে জানতে চাওয়া হয়েছে। পরবর্তীতে পুলিশ কর্মকর্তারা সেসব স্থাপনা পরিদর্শন করে নিশ্চিত করেন সেখানে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।

জুলকারনাইন সায়ের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250