মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিবি *** সানির সঙ্গে চুম্বনের দৃশ্যে জুহির অস্বস্তি, কী হয়েছিল সেদিন *** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প

কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

দুই হালি ডিমের দাম কতো হতে পারে? ভাবছেন বর্তমানে বাজার মূল্যের দিকে তাকালে এই ডিমের দাম আর কতইবা হবে!

সর্বোচ্চ ৮০ কিংবা ১০০ টাকা। যেখানে কেউ ২০০ টাকায় দুই হালি ডিম কিনলেই মনে হয় বড্ড লোকসান হয়েছে, সেখানে দুই হালি ডিম ২০০০ টাকায় বিক্রি হয়েছে।

এই ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের নামাপাড়া গ্রামের একটি মসজিদে।

স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারি) সন্ধ্যায় শবে বরাত উপলক্ষে নামাপাড়া কেন্দ্রীয় মসজিদে হাঁস ও মুরগির দুই হালি ডিম দান করেন স্থানীয় দুই বাসিন্দা। এশার নামাজের পরে মসজিদ কমিটি সেই ডিম নিলামে তোলে।

স্থানীয় বাসিন্দা মানিক মিয়া শুরুতেই এক হালি ডিম ৩০০ টাকায় কিনে নেন। এ সময় আগ্রহী মুসল্লিদের মধ্যে ডিম কিনতে তুমুল প্রতিযোগিতা শুরু হয়। দ্বিতীয় দফার নিলামে ১০০০ টাকায় বাকি এক হালি ডিম কিনে নেন স্থানীয় বাদল মিয়া।

প্রথম ক্রেতা মানিক মিয়া তার কেনা এক হালি ডিম পুনরায় মসজিদে দান করে দেন। মুসল্লিদের মধ্যে তখন আবারও প্রতিযোগিতা শুরু হয়। শেষে স্থানীয় এক বাসিন্দা ৭০০ টাকায় সেই ডিম কিনেন।

সর্বোচ্চ দামে কেনা ডিমের ক্রেতা বাদল মিয়া স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘মসজিদ থেকে কেনা জিনিস খেলে অসুখ ভালো হতে পারে, এই বিশ্বাস থেকেই ডিমগুলো কিনেছি।’

নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব রবিউল ইসলাম বলেন, ‘ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশনা রয়েছে। মসজিদের জিনিসপত্র কিনে নেওয়ায় আল্লাহ বরকত পাওয়া যায়।’

‘নিলামে বিক্রিলব্ধ অর্থ মসজিদের উন্নয়নের কাজে ব্যয় করা হবে,’ জানান তিনি।

জে.এস/

ডিমের দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250