বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

কোন খাবার এড়িয়ে চললে বয়স বাড়বে না

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মুখে বার্ধক্যের লক্ষণ জোরালো হতে শুরু করে। কারো কারো ক্ষেত্রে কম বয়সেই ত্বকে বার্ধক্য দেখা দেয়। প্রকৃতির এই নিয়ম কেউ বদলাতে পারে না।

অনেকেই দীর্ঘদিন যৌবন ধরে রাখতে চান। তবে বাধ সাধে খাদ্যাভ্যাস। জীবনধারায় আমরা রোজ এমন কিছু খাবার খেয়ে ফেলি যা দ্রুত চেহারায় বয়সের ছাপ ফেলতে বাধ্য করে। কোন খাবারগুলো বেশি খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে চলুন জেনে নিই- 

কফি 

কফিপ্রেমী আছেন অনেকেই। কফির কাপে চুমুক না দিলে যেন দিনই শুরু হয় না। তবে জানেন কি, কফিতে আছে ক্যাফেইন। আর অতিরিক্ত ক্যাফেইন শরীরকে ডিহাইড্রেটেড করে দেয়। এতে ত্বকের বলিরেখা বাড়ে।

বেক করা খাবার 

বেক করা খাবার যত কম খাবেন ততই ভালো। এসব বেশি খাওয়া ঠিক নয়। এই ধরনের খাবার রোগের ঝুঁকি বাড়ায়। 

প্রক্রিয়াজাত মাংস

ফ্রোজেন সসেজ, সালামি, হ্যাম বা নাগেটস-এর মতো খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। সসেজের মতো প্রক্রিয়াজাত মাংস কেবল বয়স বাড়ায় না, নানা ধরনের রোগের ঝুঁকিও বাড়ায়। 

ডিপ ফ্রায়েড খাবার 

ডুবো তেলে ভাজা খাবার খাবেন না। এসব খাবার দ্রুত ত্বক বুড়িয়ে দিতে পারে। এতে চেহারায় বয়সের ছাপ পড়ে যায়।

আরও পড়ুন: সর্দি-কাশি হলে যেসব খাবার না খাওয়াই ভালো

লবণ 

শরীরের জন্য ক্ষতিকর উপাদান লবণ। তাই অতিরিক্ত লবণ খাবেন না। এতে চেহারায় আসতে পারে ফোলা ভাব।

চিনি

তরুণ থাকতে চাইলে চিনি খাওয়া বাদ দিন। চিনিও অতিরিক্ত খেলে ত্বকে বার্ধক্যের ছাপ আসবে দ্রুত।

অতিরিক্ত মশলাদার খাবারও ত্বকের বয়স বাড়িয়ে দিতে পারে। এছাড়া অতিরিক্ত সোডাযুক্ত পানীয়, নরম পানীয় বা সফট ড্রিংক লিভারের অসুখ ডেকে আনে। বেশি বেশি সোডা আর এনার্জি ড্রিংক পান করার কারণেও কোষের বয়স বাড়ে।

এসি/ আই.কে.জে

খাবার বয়স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250