বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

‘১লা নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পলিথিনের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী ১লা অক্টোবর থেকে শপিং মলগুলোতে এবং ১লা নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগের পরিবর্তে বিকল্প পণ্যের ব্যবহার শুরু করতে হবে।

রোববার (২৯শে সেপ্টেম্বর) নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্য সামগ্রী নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। 

পরিবেশ উপদেষ্টা বলেন, পলিথিনের ব্যবহার বন্ধ করতে হলে নিজ দায়িত্বে পলিথিন পরিহার করতে হবে। আগামী ১লা নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে।

আরও পড়ুন: কারামুক্ত সন্ত্রাসীরা নতুন অপরাধে জড়ালে ব্যবস্থা : ডিএমপি কমিশনার

এ সময় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক রাজিনারা বেগম, দোকান মালিক সমিতির সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, এসডো মহাসচিব ড. শাহরিয়ার হোসেন এবং বিইউপি পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আরিফুর রহমান ভূঁইয়া প্রমুখ।  বক্তারা পলিথিনের ক্ষতি এবং বিকল্প পণ্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

পরিবেশ উপদেষ্টা জানান, আইন অনুযায়ী পলিথিন বর্জনের কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। শপিং সেন্টার ও দোকান মালিকদের সাথে আলোচনার মাধ্যমে এই কার্যক্রম চলছে। ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিকমুক্ত ঘোষণা করা হবে।

এর আগে, পরিবেশ উপদেষ্টা নিষিদ্ধ পলিথিনের বিকল্প পণ্য সামগ্রী নিয়ে আয়োজিত মেলার উদ্বোধন করেন এবং মেলায় প্রদর্শিত ২৪টি স্টল ঘুরে দেখেন। মেলায় পরিবেশবান্ধব পণ্য যেমন পাটের ব্যাগ, কাগজের ব্যাগ, বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়। 

এসি/কেবি

পলিথিন ব্যাগ কাঁচা বাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250