মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’ *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’ *** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায়

ডায়মন্ড ফেসিয়াল করুন এখন ঘরে বসেই

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১১ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ধুলোবালি, বায়ু দূষণ সবকিছু ত্বকের ওপর খারাপ প্রভাব ফেলে। সঠিক যত্ন না নিলে জৌলুস হারাতে পারে ত্বক। কম বয়সে দেখা দিতে পারে বলিরেখাও। 

ত্বক পরিষ্কার রাখতে নানা ধরনের ফেসিয়াল করান নারীরা। তবে পার্লারে গিয়েই যে এমন কিছু করতে হবে তা কিন্তু নয়। ঘরে বসেই ডায়মন্ড ফেসিয়াল করতে পারেন যেকোনো। হারিয়ে ফেলা ঔজ্জ্বল্য ফিরে আসবে দ্রুত। চলুন জেনে নিই যেভাবে ঘরেই করবেন ডায়মন্ড ফেসিয়াল-

উপকরণ-

চিয়া সিডস

দুধ

মধু

চালের গুঁড়ো

ভিটামিন ই ক্যাপসুল

অ্যালোভেরা জেল

আরো পড়ুন : শীতে ত্বকের যত্নে তামান্না ভাটিয়া যে উপাদান ব্যবহার করেন

পদ্ধতি-

১ চামচ চিয়া সিডস দুধে ভিজিয়ে রাখুন। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করুন। এতে যোগ করুন মধু, চালের গুঁড়ো, ভিটামিন ই ক্যাপসুল আর অ্যালোভেরা। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।  

ব্যবহার করবেন যেভাবে 

কোনো মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। তোয়ালে দিয়ে মুখ মুছে তৈরি করা ফেসপ্যাক মুখে লাগান। হালকা হাতে দশ মিনিট ম্যাসাজ করুন। শুকিয়ে যাওয়া অব্দি অপেক্ষা করুন। এবার একটি ভেজা তোয়ালে দিয়ে পরিষ্কার পরে নিন মুখে মাখা ফেসপ্যাক। 

এস/ বসেই

ডায়মন্ড ফেসিয়াল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250